রক্তদানের মাধ্যমে অসহায় বৃদ্ধর পাশে দাঁড়ালেন জিহাদ ভাই।

আলহামদুলিল্লাহ।
বৃদ্ধ এক চাচার জন্য রক্তদানের হাত বাড়িয়ে দিলেন জিহাদ ভাই।

চাচার পায়ে অপারেশন হবে। অপারেশন সম্পন্ন করতে হলে প্রয়োজন এক ব্যাগ O Positive রক্ত।
রোগীর বিস্তারিত তথ্য দিয়ে যোগাযোগ করি রক্তদাতা জিহাদ ভাইয়ের সাথে। জিহাদ ভাই জানান তিনি রক্তদানে প্রস্তুত আছেন।
কখন আর কোথায় আসতে হবে জানতে চেয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে। এবং রক্তদানের মাধ্যমে বাড়িয়ে দেন সহায়তার হাত।

রক্তদানরত অবস্থায় জিহাদ ভাই।

সকলে রোগীর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন। পাশাপাশি রক্তদাতা জিহাদ ভাইয়ের জন্যও দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার এই দানকে কবুল করে এই দানের উত্তম প্রতিদান উভয় জাহানে দান করেন।

জিহাদ ভাইয়ের পরবর্তী রক্তদানের সময় হবে ২৮-০৩-২৩ তারিখে।

Leave a Comment