আলহামদুলিল্লাহ।
আপনাদের আমানত পৌঁছে দিয়েছি যথাযথ স্থানে, যথার্থ মানুষের কাছে।
গত মাসের মাঝামাঝি সময় অসহায় মানুষটির জন্য ‘একটি হুইল চেয়ার প্রয়োজন’ এই মর্মে আপনাদের নিকট একটি আবেদন করেছিলাম। উক্ত আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু ভাই ও বোন আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ফলে দ্রুতই অসহায় রোগীটির হুইল চেয়ার ক্রয় করার ব্যবস্থা হয়ে যায়।
কিন্তু অপারেশন করে রোগীর কেটে ফেলা পায়ের ক্ষত স্থান কাঁচা থাকায় সেই সময় তার নিকট হুইল চেয়ারটি হস্থান্তর করা সম্ভব হয় নি।
আজ রোগীর বাসায় গিয়ে রোগীর নিকট হুইল চেয়ারটি হস্তান্তর এবং রোগীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আরও ঔষধ লাগবে কি না সে বিষয়ে তথ্য নিয়ে আসে রক্ত বন্ধন পরিবার।
আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের সহায়তা এবং আমাদের প্রতি বিশ্বাস রেখে আপনাদের প্রাদান করা অনুদানের মাধ্যমে মানব সেবায় আপনাদের পাশাপাশি আমাদেরও সেবায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য।
আল্লাহ/স্রষ্টাকে ভালোবেসে এবং তার শাস্তির প্রতি ভয় রেখে যেন সততার সাথে আমরা আমাদের সেবামূলক কাজ চালিয়ে যেতে পারি এবং আমাদের এই মহৎ কাজগুলোকে আপনাদের মাধ্যমে এবং আপনাদের পাশে রেখে এভাবেই চালিয়ে যেতে পারি এই দোয়া করবেন সকলে।